আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে স্ট্যাটাস পেল নেপাল জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাপুয়া নিউগিনিকে হারিয়ে এই স্বীকৃতি পেল নেপালিরা।
নেদারল্যান্ডস হংকংয়ের কাছে হেরে যাওয়ায় ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার হিসেবটা নেপালের জন্য পরিষ্কার ছিল। পাপুয়া নিউগিনিকে হারালেই মিলতো ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলার সার্টিফিকেট।
পাপুয়া নিউগিনিকে ৬ উইকেটে হারিয়ে সেই স্বীকৃতি আদায় করে নিয়েছে নেপালিরা। দিপেন্দ্র সিং এইরি অলরাউন্ডিং নৈপুণ্যে দেখান এ ম্যাচে। ১৪ রানে নেন ৪ উইকেট। পাপুয়া নিউগিনি গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। পরে ফিফটি হাঁকিয়ে নেপালের জয় নিশ্চিত করেন এইরি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: