খেলা

মেসির নৈপুণ্যে বার্সার জয়

মেসির নৈপুণ্যে বার্সার জয়
মেসির নৈপুণ্যে বার্সার জয়

আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার এ নৈপুণ্যে আথলেতিক বিলবাওকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে এরনেস্তো ভালভেরদের দল।

রোববার কাম্প নউয়ে টেবিলের ত্রয়োদশ স্থানে থেকে খেলতে নামা বিলবাওকে ২-০ গোলে হারায় বার্সেলোনা।

মাত্র একটি গোলের পরও পাকো আলকাসেরের গোলে সাহায্য করেছেন তিনি।

ম্যাচের অষ্টম মিনিটেই গোল পেয়ে যায় বার্সেলোনা। মেসির বাড়ানো বল ধরে ডি-বক্সের মাঝ বরাবর পাস দেন জর্দি আলবা। ফাঁকায় বল পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন পাকো আলকাসের।

প্রতিপক্ষের রক্ষণে একটানা চাপ ধরে রাখা বার্সেলোনা ১৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো। তবে ফিলিপে কৌতিনিয়োর বাঁ পায়ের শট পোস্টে বাধা পায়।

৩০তম মিনিটে ডান দিক থেকে উসমান দেম্বেলের পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। চলতি লিগে এটা তার ২৫তম গোল।

৩৫তম মিনিটে কৌতিনিয়োর আরেকটি শট ক্রসবারে লাগে। বিরতির ঠিক আগে আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনিয়োর বাঁকানো শটও পোস্টে বাধা পায়।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার খেলা কিছুটা গতি হারায়। সেই সুযোগে আক্রমণে মনোযোগী হয় অতিথিরা। ৭৫তম মিনিটে ভালো একটি সুযোগও পায় তারা; কিন্তু আরিৎস আদুরিসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আর শেষ দিকে মেসির শট পোস্টের একটু দূর দিয়ে চলে গেলে ব্যবধান বাড়েনি।

২৯ ম্যাচে ২৩ জয় ও ছয় ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ