খেলা

ফাইনালে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও ছোঁয়া হলো না শিরোপা

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

আরেকটি ফাইনালে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের। কলম্বোতে নিদাহাস ট্রফির টানটান ফাইনালের স্নায়ুক্ষয়ী ফিনিশিংয়ে শেষ বলের ছক্কায় শেষ হাসি হেসেছে ভারত। ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছেন টাইগাররা। শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করেছেন।

তাই হাতের নাগালে পেয়েও শিরোপা না ছুঁতে পারার হতাশা ছাপিয়ে, ভালো খেলার জন্য তাদের সাধুবাদ দিচ্ছেন দেশের মানুষ। আগামীতে বাংলাদেশ আরো ভালো খেলবে— এমন প্রত্যাশাই সবার।

স্টেডিয়ামের গ্যালারিতে, টেলিভিশন সেটের সামনে, কিংবা বড় পর্দায়। বাংলাদেশের জয় দেখার অপেক্ষায় ছিলেন দেশের কোটি কোটি ক্রিকেটভক্ত। শ্বাসরুদ্ধকর একেকটা মুহুর্ত। পেন্ডুলামে দুলছিল জয়-পরাজয়।

নিদাহাস ট্রফির ফাইনালে কখনো ভারত আবার কখনো মনে হচ্ছিলো জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী। মুস্তাফিজ, সাকিব, নাজমুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ ওভার পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের হাতেই ছিলো। শেষ দুই ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৩৪ রান। তবে, শেষ বলে ছক্কা মেরে, প্রথমবারের মতো ক্রিকেটের বড় কোনও মঞ্চে টাইগারদের শিরোপা জেতার স্বপ্নে পানি ঢেলে দেন কার্তিক।

টান টান উত্তেজনাপূর্ণ এই ফাইনালে শেষ বলে এসে হেরেছে সাকিব বাহিনী। তবে, হারলেও টাইগারদের খেলা দেখে মুগ্ধ দর্শকরা।

ভবিষ্যতে আরো ভালো খেলবে বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা তাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ