খেলা

মুম্বাই ইন্ডয়ান্সে মুস্তাফিজকে পেয়ে রোমাঞ্চিত রোহিত শর্মা

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

ফ্রেঞ্চাইজি ক্রিকেটের যুগে আজ যে প্রতিপক্ষের হতিয়ার সেই আগামীতে নিজেদের অস্ত্র-এটাই বাস্তবতা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেমন ভারতকে প্রায় হারের পথে ঠেলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ জয়ের পর সেই মুস্তাফিজকে নিয়েই রোমাঞ্চিত ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কদিন পর এ বোলারকেই সতীর্থ হিসেবে তিনি পাবেন আইপিএল এর দলে।

এবারের আইপিএলে মুস্তাফিজ খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে— আইপিএলের এ সফল ফ্রাঞ্চাইজির অধিনায়ক রোহিত। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের যখন প্রয়োজন ৩ ওভারে ৩৫ রান, মুস্তাফিজ তখন অসাধারাণ এক মেডেন ওভারে বাংলাদেশের জয়ের সম্ভাবনাকে এগিয়ে নেন। তার করা ১৮তম ওভারে মাত্র ১ রান আসে বাই থেকে। এ ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে মুস্তাফিজ নেন ১ উইকেট।

এছাড়া ৭ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ফিজ। টুর্নামেন্টের প্রথম লড়াইয়ে রোহিতকে আউট করেছিলেন মুস্তাফিজ। ফাইনালের আগে প্রথম স্পেলে একটি মেডেন ওভার করে ৪ রানে নিয়েছিলেন ২ উইকেট। কদিন পর এ বাঁহাতি পেসারকে নেতৃত্ব দেবেন রোহিত। জানালেন মুম্বাই ইন্ডয়ান্সে তাকে পেয়ে তিনি রোমাঞ্চিত।

আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজ দারুণ প্রতিশ্রুতিশীল একজন বোলার। রোহিতের আশা মুম্বাই ইন্ডিয়ান্সে ভালো করবেন মুস্তাফিজ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ