খেলা

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ

স্কটল্যান্ডকে ডিএল মেথডে পাঁচ রানে হারিয়ে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ওয়েস্ট ইন্ডিজ।

হারারেতে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ও মারলন স্যামুয়েলসের ১২১ রানের জুটিতে ভর করে বিপর্যয় সামাল দেয় ক্যারিবীয়রা। লুইস ৬৬ ও স্যামুয়েলস করেন ৫১ রান। তবে শারিফ ও হুইলের বোলিং তোপে ৪৮ ওভার ৪ বলে ১৯৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

জবাব দিতে নেমে ৩৫ ওভার ২ বলে ১২৫ রান করে স্কটল্যান্ড। এরপর বৃষ্টির কারণে আর খেলা হয়নি। ডিএল মেথডে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ রানে জয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ক্যারিবীয়রা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ