প্রথম প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাব রাচাবুরি এফসির কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
২৭ মার্চ লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্য দিয়ে ১৭ মাস পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে লাল সবুজরা। এর আগে থাইল্যান্ডে অনুশীলন ক্যাম্প করছে অ্যান্ড্রু ওর্ডের শীষ্যরা। থাই ক্লাব রাচাবুরির বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে নামে বাংলাদেশ।
শেষ মুহূর্তে গোল খেয়ে মাঠ ছাড়ে ফয়সাল, জীবনরা। ২৩ মার্চ ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: