খেলা

হাঁটুতে চোট পেয়েছেন তামিম

হাঁটুতে চোট পেয়েছেন তামিম
হাঁটুতে চোট পেয়েছেন তামিম

হাঁটুতে চোট পেলেও পাকিস্তান সুপার লিগের ফাইনালের আগেই সেরে উঠতে পারেন তামিম ইকবাল। ২৫ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচে তামিমের পেশোয়ার জালমির প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড।

পেশোয়ারের হয়ে দ্বিতীয় এলিমিনিটরে করাচি কিংসের বিপক্ষে খেলতে পারেননি টাইগার ওপেনার। চিকিৎসার জন্য গেছেন থাইল্যান্ডে। ব্যাংককে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। সেখানকার বিশেষজ্ঞরা ফাইনালের আগেই তামিমের ফেরার ইঙ্গিত দিয়েছেন। চলতি মৌসুমে ছয় ম্যাচে ১৬১ রান করেছেন এই বাংলাদেশি ওপেনার।

বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তামিমকে ছাড়াই জিতেছে পেশোয়ার। করাচিকে ১৩ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে পিএসএলের ফাইনালে ওঠে তারা। এর আগে, নিদাহাস ট্রফি শেষে লাহোরে যান তামিম। সেখানে প্রথম এলিমিনেটরে মাহমুদুল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের বিপক্ষে ২৭ রান করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ