আরব আমিরাতের কাছে তিন রানে হেরে বিশ্বকাপে অংশগ্রহণ থেকে ছিটকে পড়ল জিম্বাবুয়ে।
সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভার পাঁচ বলে সাত উইকেটে ২৩৫ রান করে আরব আমিরাত। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতেলক্ষ দাঁড়ায় ৪০ ওভারে ২৩০ রান।
জবাবে ব্যাট করতে নেমে শেন উইলিয়ামের ৮০ পিটার মুর ৩৯ ও সিকান্দার রাজার ৩৪ রানে ভর করে সাত উইকেটে ২২৬ রান তোলে জিম্বাবুয়ের। আর মাত্র তিন রানে হেরে যায় দলটি। এ হারের ফলে ৩৯ বছর পর বিশ্বকাপের মূল আসর থেকে বাদ পড়লো জিম্বাবুয়ে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: