খাদের কিনার থেকে বিশ্বকাপের মূলপর্বে গেল আফগানিস্তান। প্রথম তিন ম্যাচ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে যাচ্ছিল তারা।
তবে পরের ম্যাচগুলোতে দারুণ পারফরম্যান্স আর প্রতিপক্ষদের বেশ কিছু সমীকরণ মিলে যাওয়ায় ২০১৯ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফগানরা। সৌভাগ্যের ভেলায় চড়ে বিশ্বকাপে খেলার টিকেট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজও।
টুর্নামেন্ট শুরুর আগে আফগানিস্তান ছিল অন্যতম ফেভারিট। কিন্তু গ্রপ পর্বে স্কটল্যান্ড, জিম্বাবুয়ের পর হংকংয়ের কাছেও হেরে বসে এশিয়ার দলটি। যদিও ভাগ্যদেবীর বদান্যতায় এরপরের সব হিসেব আফগানদের পক্ষেই যায়। গ্রুপের শেষ ম্যাচে হংকংকে নেপাল হারালেই সুপার সিক্সে খেলার সুযোগ পেতো আফগানিস্তান।
রোববার বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে মুখোমুখি হবে দুদল। তবে ম্যাচটি আনুষ্ঠানিকতা রক্ষার। কারণ ১৯৯২ সালের আদলে হবে ২০১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। সবগুলো দলই একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করার পর সেরা চারটি দেশ খেলবে নক-আউটে।