খেলা

বল টেম্পারিং: দায় নিয়ে পদ ছাড়ল স্মিথ-ওয়ার্নার

বল টেম্পারিং: দায় নিয়ে পদ ছাড়ল স্মিথ-ওয়ার্নার
বল টেম্পারিং: দায় নিয়ে পদ ছাড়ল স্মিথ-ওয়ার্নার

বল টেম্পারিংয়ের ঘটনায় তীব্র বিতর্কের মুখে অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ ছেড়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিবৃতিতেএ তথ্য নিশ্চিত করা হয়েছের।

গতকাল কেপটাউন টেস্টের তৃতীয় দিন ক্যামেরায় ধরা পড়ে ক্যামেরন ব্যানক্র্যাফট বল টেম্পারিং করছেন। এর একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে সারা ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে যায়। বিষয়টি অস্ট্রেলিয়া সরকার পর্যন্ত গড়ায়।

গতকালই সংবাদ সম্মেলনে পুরো অপরাধ স্বীকার করে স্মিথ জানান, টেস্ট জিততে মরিয়া হয়ে এ কাণ্ড ঘটিয়েছে তার দল।

ভবিষ্যতে তার নেতৃত্বে এমনটা আর হবে না বলেও আশ্বস্ত করেন স্মিথ। তবে ওই ঘটনার রেশ থাকতে থাকতেই নেতৃত্বই ছেড়ে দিতে হলো এই ব্যাটসম্যানকে। পদ ছাড়তে হলো তার ডেপুটি ওয়ার্নারকেও।

আন্তর্জাতিক ক্রিকেটে বল টেম্পারিংয়ের মত ঘটনা ঘটেই চলেছে। এবার বল টেম্পারিংয়ের অভিযোগ অস্ট্রেলিয়ান পেসার ক্যামেরুন ব্যানক্রফটের বিরুদ্ধেও।

টিভি ফুটেজে যখন ধরা পড়ল হলুদ কাপড়ের মতো কিছু লুকানোর চেষ্টা করছিলেন ক্যামেরন ব্যানক্রফট। কেপ টাউন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বল টেম্পারিংয়ের চেষ্টার দায় স্বীকার করে নে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ও ওপেনার ব্যানক্রফট।

এ বিষয়ে ২৮ বছর বয়সী স্টিভ স্মিথ বলেন, বল টেম্পারিংয়ের বিষয়টি ছিল দলীয়, তা অকপটে স্বীকার করে নেন।

তিনি বলেন ‘লাঞ্চের সময় আমরা এ নিয়ে সকলে আলোচনা করেছিলাম। এতে যেটা হয়েছে, তাতে আমি গর্বিত নই। আমার এবং দলের ও লিডারশিপ গ্রুপের সততা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রিকেটীয় চেতনার সঙ্গে এটি মোটেও যায় না। অবশ্যই এটা করা উচিত হয়নি। আমার নেতৃত্বে আর এমন হবে না।’

তবে বল টেম্পারিংয়ের দায়ে কোনো টেস্ট অধিনায়ককে সরে যেতে বাধ্য করা এমনিতেই বড় ঘটনা। আর একটি টেস্ট চলার মাঝপথেই অধিনায়কের পদ ছেড়ে দেয়া তো আরও বিরল। চলতি টেস্টের চতুর্থ দিন থেকে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন টিম পাইন। টেস্টের শেষ দুই দিনের নেতৃত্ব থাকবে এ উইকেটরক্ষকের কাঁধে। সিরিজ শেষে সিএ ভবিষ্যৎ অধিনায়ক ঠিক করবে।

এ শোরগোলের মধ্যেই এগিয়ে চলছে খেলা।

সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে আলোচনা পর ওরা এই টেস্টের বাকি সময়ের জন্য অধিনায়ক ও সহ-অধিনায়কের নিজ নিজ পদ ছেড়ে দিতে রাজি হয়েছে।’

সিএ চেয়ারম্যান ডেভিড পিভার জানিয়েছেন, জরুরি বোর্ড সভার পর ক্রিকেট অস্ট্রেলিয়া পাইনকে অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিএর নৈতিকতা সংক্রান্ত বিভাগের প্রধান ইয়ান রয় ও দলের টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড এরই মধ্যে কেপ টাউনে উড়ে আসছেন। ঘটনা এখানেই যে শেষ হয়ে যাচ্ছে না, তা পরিষ্কার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ