আইসিসি বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্বের প্রথম ধাপেই বাদ পড়তে বসেছিল আফগানিস্তান। সেই আফগানিস্তানই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে রুপকথার মতো শেষ করলো বাছাইপর্ব। ফাইনালে গেইলদের উইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্তপর্বে উঠলো আফগানরা।
ফাইনালে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। রবম্যান পাওয়েল ৪৪ রান ও শিমরন হেটমায়ার করেন ৩৮ রান। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মুজিবুর রহমান।
জবাবে ব্যাট করতে নেমে আফগানদের জয়ের ভীত গড়ে দেন ওপেনার মোহাম্মদ শাহাজাদ ও ওয়ানডাউনে নামা রহমত শাহ। শাহাজাদ করেন ৮৪ ও ৫১ রান করেন রহমত। শেষদিকে শেনওয়ারি ২০ ও মোহাম্মদ নবীর ২৭ রানে ম্যাচ জিতে আফগানিস্তান ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: