খেলা

দ. এশীয় আর্চারি: ৬টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ

 দ. এশীয় আর্চারি: ইব্রাহিম শেখ রেজওয়ান
দ. এশীয় আর্চারি: ইব্রাহিম শেখ রেজওয়ান

দক্ষিণ এশীয় আর্চারিতে সকালে আটটি ইভেন্ট হয়েছে— এর মধ্যে ব্যক্তিগত এবং দলীয় ইভেন্ট মিলিয়ে ছয়টিতে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। এমনকি স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে নিজেদের আর্চারদের সঙ্গে প্রতিযোগিতা করেছে বাংলাদেশে।

রিকার্ভ পুরুষ এককের ফাইনালের দুই প্রতিযোগীই বাংলাদেশের হওয়ায় এ ইভেন্টে স্বাগতিকদের সোনা নিশ্চিত হয়েছিল আগেই। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মঙ্গলবার ফাইনালে রোমান সানাকে ৬-২ সেটে হারিয়ে সেরা হন ইব্রাহিম। অভিজ্ঞ রোমানকে হারিয়ে দারুণ খুশি ফরিদপুর থেকে উঠে আসা এই আর্চার।

ইব্রাহিম বলেন, দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমিই প্রথম বাংলাদেশের হয়ে স্বর্ণ জিতলাম। এ কারণে এখন আরও বেশি ভালো লাগছে। সামনের লক্ষ্য যুব অলিম্পিকে খেলা। কেননা, সবাই যুব অলিম্পিকে খেলতে চায়।

ছেলেদের দলীয় রিকার্ভে রোমান, ইব্রাহিম ও তামিমুল ইসলামকে নিয়ে গড়া দল ৬-২ সেটে ভারতকে হারিয়ে সোনা জিতে।

রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে ভারতের সুমেদ মোহোদ-হিমানী জুটিকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে সেরা হন বাংলাদেশের রোমান-নাসরিন আখতার জুটি।

রিকার্ভ মেয়েদের এককের ফাইনালে ভারতের হিমানির সঙ্গে পেরে ওঠেননি নাসরিন। ৬-৩ সেটে হেরে রৌপ্য পেয়েছেন বাংলাদেশের এই আর্চার।

রিকার্ভে মেয়েদের দলীয় ইভেন্টে বাংলাদেশকে ৬-২ সেটে হারিয়ে স্বর্ণ জিতেছে ভারত।

কম্পাউন্ড মেয়েদের এককের দুই প্রতিযোগী বাংলাদেশের হওয়ায় সোনা নিশ্চিত ছিল এ বিভাগেও। সুস্মিতা বণিককে ১৪০-১৩৩ স্কোরে হারিয়ে সেরা হয়েছেন রোকসানা আখতার।

কম্পাউন্ডের মিশ্র বিভাগ থেকে বাংলাদেশকে আরেকটি সোনা এনে দেন অসীম কুমার দাস-বন্যা আক্তার জুটি। ভারতের কুন্দেরু ভেঙ্কাটাদ্রি-ইশা কেতন পাওয়ার জুটিকে ১৫৩-১৪৮ স্কোরে হারান তারা।

জমজমাট লড়াইয়ের পর ভারতকে ২২৬-২২৫ হারিয়ে কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টের সোনা জিতে নেয় বাংলাদেশ। দলের হয়ে খেলেন এ কে এম মামুন-অসীম কুমার দাস-আশিকুজ্জামান অনয়।

মেয়েদের দলীয় কম্পাউন্ড বিভাগে ভারতের কাছে ২২৭-২২০ স্কোরে হারে বন্যা-সুস্মিতা-রোকসানায় গড়া বাংলাদেশ দল।

কম্পাউন্ড পুরুষ এককের ফাইনালে ভারতের কুন্দেরু ভেঙ্কাটাদ্রিকে ১৪৪-১৪১ স্কোরে হারিয়ে স্বর্ণ জিতেছেন তারই স্বদেশি হারিশ পরশকার।

১০ ইভেন্টের মধ্যে ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে ১২টি পদক জিতে দক্ষিণ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ শেষ করেছে বাংলাদেশ। অপেক্ষাকৃত তরুণ প্রতিযোগীদের নিয়ে আসা ভারত জিতেছে ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ