বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ২০ জুন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।
এক সপ্তাহ ক্যাম্পিংয়ের পর অ্যান্টিগায় দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেখানেই ৪ জুলাই প্রথম টেস্ট শুরু। এরপর ১২ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট হবে জ্যামাইকায়। সেখানে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচের পর গায়ানায় যাবে দল।
গায়ানায় ২২ ও ২৫ জুলাই প্রথম দুটি ওয়ানডে খেলবে লাল-সবুজরা। এরপর সেন্ট কিটসে ২৮ জুলাই হবে তৃতীয় ওয়ানডে। একই ভেন্যুতে ৩১ জুলাই প্রথম টি-টোয়েন্টি খেলার পর, ৪ ও ৫ আগস্ট ২০ ওভারের শেষ দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: