বল টেম্পারিংয়ের ঘটনায় নিজ দেশ অস্ট্রেলিয়াসহ বিশ্বের সব ক্রিকেট ভক্তের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ডেভিড ওয়ার্নার। বল বিকৃতির ঘটনায় সাবেক এ অজি ব্যাটসম্যানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রলিয়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরেও খেলতে পারবেন না তিনি।
শাস্তি পাওয়ার পর ওয়ার্নার বলেছেন, তাদের ভুলের কারণে ক্রিকেটের অনেক বড় ক্ষতি হয়েছে। যে খেলা সবাই ভালবাসে তার ওপর কলঙ্কের দাগ পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বল টেম্পারিংয়ের ঘটনায় ওয়ার্নার ছাড়াও, অজি দলপতি স্টিভ স্মিথ ও ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফ্টকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
কেপটাউন টেস্টে শিরিশ কাগজ দিয়ে বলে বিকৃতির ঘটনায় এই তিনজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিএ। এ জন্য আগামী দুই বছর স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়ার অধিনায়কের পদ থেকেও নিষিদ্ধ করা হয়েছে।
আর ওয়ার্নারকে ভবিষ্যতে আর কখনোই নেতৃত্ব পর্যায়ের দায়িত্ব দেবে না ক্রিকেট অস্ট্রেলিয়া।