খেলা

মালয়েশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

হংকংয়ে অনূর্ধ্ব-১৫ জকি ক্লাব ফুটবল টুর্নামেন্ট
হংকংয়ে অনূর্ধ্ব-১৫ জকি ক্লাব ফুটবল টুর্নামেন্ট

হংকংয়ে অনূর্ধ্ব-১৫ জকি ক্লাব ফুটবল টুর্নামেন্টে মালয়েশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

খেলার প্রথম ত্রিশ মিনিটেই প্রতিপক্ষের জালে পাঁচবার বল জড়ায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। মারিয়া মান্ডার নেতৃত্বাধীন দলটি প্রথমার্ধে মোট ছয়টি গোল করে। সাজিদা খাতুনের নৈপুণ্যে লিড নেয়ার পর, দুটি করে গোল করেন তহুরা খাতুন ও ফরওয়ার্ড শামসুন্নাহার। প্রথমার্ধে বাংলাদেশের অন্য গোলটি মোগিনির।

বিরতির পর আনুচিংয়ের কল্যাণে লাল-সবুজরা সাত গোলে এগিয়ে গেলে, মালয়েশিয়ার জেমিনি একটি গোল শোধ করেন। যদিও এরপর মিডফিল্ডার শামসুন্নাহার, আনাই ও নিলুফার ইয়াসমিন নীলা বাংলাদেশের খাতায় আরো তিনটি গোল যোগ করেন।

জকি ক্লাব ফুটবলে শনিবার ইরান ও ১ এপ্রিল হংকংয়ের বিপক্ষে লড়বে জুনিয়র টাইগ্রেসরা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলের হাতে উঠবে শিরোপা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ