খেলা

ক্যারম প্রতিযোগিতা

পুরুষ এককে হাফিজুর-নারী এককে আফসানা নাসরিন চ্যাম্পিয়ন

ক্যারম প্রতিযোগিতা
ক্যারম প্রতিযোগিতা

স্বাধীনতা দিবস ক্যারম প্রতিযোগিতার পুরুষ এককে হাফিজুর রহমান ও নারী এককে আফসানা নাসরিন চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিবারের মতো এবারও টুর্নামেন্টের মিডিয়া পার্টনারের ভূমিকায় ছিল দেশ টিভি।

দীর্ঘদিন পর ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিয়েই সেরা হন হাফিজুর। আসরের অন্যতম ফেভারিট ও বিশ্ব র্যাং কিংয়ের সপ্তম খেলোয়াড় হেমায়েত মোল্লা হয়েছেন রানার্স-আপ। তৃতীয় পুরষ্কার জিতেছেন মোহাম্মদ আলী রবিন। এদিকে বরাবরের মতো এবারও নারী এককের চ্যাম্পিয়ন হন বিশ্ব র্যাং কিংয়ের নবম খেলোয়াড় আফসানা।

নিয়মিত সেরা তিনে থাকা সাবিনা হয়েছেন রানার্স-আপ। এছাড়া তৃতীয় স্থান পেয়েছেন আইনুন নিশাদ। চারদিনের এই টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান. ক্রীড়া সংস্থা ও ক্লাবের ৩৯ জন প্রতিযোগি অংশ নেন। এদের মধ্যে ৩১ জন পুরুষ ও ৮ জন নারী প্রতিযোগী ছিলেন।

মওলানা ভাসানী স্টেডিয়ামে ক্যারম ফেডারেশনের কক্ষে খেলাশেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এ সময় বিশ্ব ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়নসহ ফেডারেশনের কর্মকর্তা, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্যারমপ্রেমীরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ