খেলা

রেফারি ছাড়াই বিশ্বকাপ

রেফারি
রেফারি

আশি বছরে এ প্রথম কোনো ব্রিটিশ রেফারি ছাড়াই হবে ফুটবল বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপের জন্য রেফারি ও সহকারী মিলিয়ে মোট ৯৯ সদস্যের ম্যাচ অফিশিয়ালকে অনুমোদন করেছে ফিফা।

এর মধ্যে রেফারি ৩৬ আর তাদের সহকারির ভূমিকায় থাকছেন আরো ৬৩ জন। বিশ্বকাপের সময় ৪৬টি দেশের প্রতিনিধিত্ব করবেন তারা। কিন্তু এই তালিকায় ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কোনো রেফারির জায়গা হয়নি।

১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপ থেকে এ পর্যন্ত প্রতি আসরেই অন্তত একজন ইংলিশ রেফারি ছিলেন। তবে এবার আর তা হচ্ছে না। রেফারিদের খসড়া তালিকায় অবশ্য মার্ক ক্লাটেনবার্গের নাম ছিল।

তবে গত বছর নিজ দেশের লিগ ছেড়ে সৌদি ফুটবল ফেডারেশনে যোগ দেন তিনি। খসড়া থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ক্লাটেনবার্গের জায়গায় অন্য রেফারি নেয়ার অনুরোধ করলেও ফিফা তা আমলে নেয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ