ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে ডেভিড ওয়ার্নারের পরিবর্তে ইংল্যান্ডের অ্যালেক্স হেইলসকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ।
দলটির নেতৃত্ব দেয়ার কথা ছিলো ডেভিড ওয়ার্নারের। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের ঘটনায় আইপিএলের আগামী মৌসুমে তাকে নিষিদ্ধ করেছে বিসিসিআই। তাই ওয়ার্নারের জায়গায় হেইলসকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স।
ভিত্তিমূল্য এক লাখ ৫৪ হাজার ডলারে এ ইংলিশ ব্যাটসম্যানকে কিনেছে দলটি। এর আগে নিলামে অবিক্রিত ছিলেন হেইলস। সানরাইজার্স হায়দারাবাদের নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আগামী ৭ এপ্রিল শুরু হবে আইপিএলের পরবর্তী আসর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: