ফ্রেঞ্চ লিগের কাপের ফাইনালে মোনাকোকে ৩-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মত শিরোপা ঘরে তুলেছে প্যারিস সেন্ত জার্মেই পিএসজি।
শনিবারের ফাইনাল ম্যাচের ৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এডিসন কাভানি। ২১ মিনিটে ডি মারিয়ার গোলে ব্যবধান বেড়ে হয় ২-০। গোলের সুযোগ পেয়েছিলো মোনাকোও।
রাদামেল ফ্যালকাওয়ের হেড করে গোল করলেও তা রেফারির সিদ্ধান্তে বাতিল হয়।
ম্যাচের ৮৫ মিনিটে কাভানির দ্বিতীয় গোলে ৩-০ গোলের জয় পায় পিএসজি। এ জয়ে ৩১ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর থেকে ১৭ পয়েন্ট এগিয়ে তাকার পাশাপাশি ১৩টি ঘরোয়া শিরোপার ১১টিই জিতেছে কাতারের মালিকানাধীন ক্লাবটি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: