খেলা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট: পাঁচটি সেঞ্চুরি আশরাফুলের ঘরে

মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে এক মৌসুমে পাঁচটি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

তবে জয় পায়নি তার দল। রেলিগেশন লিগের ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। কলাবাগানের দেয়া ২৫৩ রানের টার্গেট ৩৩ বল হাতে রেখেই টপকে যায় ব্রাদার্স।

টস জিতে ব্যাট করতে নামে কলাবাগান। ওয়ালিউল করিমের ৭৯ ও মোহাম্মদ আশরাফুলের অপরাজিত ১০২ রানে ভর করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২৫২ রান করে তারা। এটি চলতি লিগে আশরাফুলের পঞ্চম শতক।

তবে, আশরাফুলের শতক জেতাতে পারেনি কলাবাগানকে। ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মিজানুর রহমানের ১১৫, ইয়াসির আলীর অপরাজিত ৪৫ ও নাজমুস সাদাতের অপরাজিত ৩২ রানে ভর করে ৪৪ ওভার ৩ বলে ৬ উইকেটের জয় তুলে নেয় ব্রাদার্স ইউনিয়ন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ