খেলা

পদ্মভূষণ পেলেন ধোনি

মাহেন্দ্র সিং ধোনি
মাহেন্দ্র সিং ধোনি

ভারতের ক্রিকেটে বিশেষ অবদান রাখায় দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মভূষণ লাভ করেছেন মাহেন্দ্র সিং ধোনি। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার ভবনে ধোনির হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় ধোনির পরনে লেফট্যান্যান্ট কর্নেলের পোশাক ছিল।

ভারতের ক্রিকেটে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। তাকে বলা হয় ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তার অধিনায়কত্বে গত এক যুগে ভারত আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ম্যাচে জয় পায়। এছাড়া দীর্ঘ ২৮ বছর পর ভারত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা পায় তার নেতৃত্বেই।

দারুণ পারফর্ম আর অধিনায়কত্বের জন্য ২০০৮ ও ২০০৯ সালে আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার পান ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান।

ভারতের ক্রিকেটে অবদানের জন্য কিছুদিন আগেই সাবেক এ অধিনায়ককে ভারতীয় সেনাবাহিনী ‘লেফট্যান্যান্ট কর্নেল’ উপাধিতে সম্মানিত করেন। এ সম্মান প্রাপ্তির পর থেকে ধোনি ভারতীয় সেনাবাহিনীদের একজন হয়ে গেছেন। যার কারণে সেনাবাহিনীর সমস্ত সুবিধাই পাবেন এ তারকা ক্রিকেটার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ