তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮২ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। সিরিজে শেষ ম্যাচে আজ মাঠে নামবে দু দল।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফখর জামানের উইকেট হারালেও, বাবর আজম ও হোসেন তালাতের ১২১ জুটিতে ৩ উইকেটে স্বাগতিকরা করে ২০৫ রান। তালাত ৮ চার ও এক ছক্কায় ৬৩ রান করে সাজঘরে ফিরলেও, বাবর শেষ পর্যন্ত ৯৭ রানে অপরাজিত ছিলেন। তার এই ইনিংসে ছিলো ১৩টি চারের মার ও একটি ছয়।
এছাড়াও ইনিংসের শেষদিকে আসিফ আলীর ১৪ ও শোয়েব মালিকের ১৭ রানের সুবাদে পাকিস্তান টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে ধীর গতির রান সংগ্রহে সফরকারীরা প্রথম থেকেই পিছিয়ে পড়ে। দলের পক্ষে চাদউইক ওয়াল্টন করেন সর্বোচ্চ ৪০ রান। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। ম্যাচ সেরা হয়েছেন বাবর আজম।