খেলা

স্মিথ-ওয়ার্নারদের শাস্তি কমানোর অনুরোধ

 স্মিথ-ওয়ার্নারদের শাস্তি কমানোর অনুরোধ
স্মিথ-ওয়ার্নারদের শাস্তি কমানোর অনুরোধ

ক্রিকেট অস্ট্রেলিয়াকে স্মিথ-ওয়ার্নারদের শাস্তি কমানোর অনুরোধ করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।

শাস্তির বিরুদ্ধে আপিল করতে চাইলে বৃহস্পতিবারের ভেতর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেটারদের।

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনায় জড়িত ছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্ট। এজন্য স্মিথ আর ওয়ার্নার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ব্যানক্রফ্ট নিষেধাজ্ঞা পেয়েছেন নয় মাসের।

মঙ্গলবার এসিএ সভাপতি গ্রেগ ডায়ার জানিয়েছেন, শাস্তি কিছুটা কমানোর পাশাপাশি এই ক্রিকেটারদের পুনবার্সনের কথা বিবেচনার জন্য বোর্ডকে প্রস্তাব দেয়া হয়েছে।

তিনি বলেন, এর আগে বল টেম্পারিংয়ের একাধিক ঘটনা ঘটলেও এতো কঠোর শাস্তি দেয়ার নজির নেই।

ডায়ার আরো বলেন, পুনর্বাসনের জন্য ক্রিকেটারদের অবশ্যই খেলায় ফিরিয়ে আনতে হবে।

এদিকে, জোহানেসবার্গ টেস্টে অস্ট্রেলিয়াকে ৪৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটে এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ব্যবধানে জয়। শেষ দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে প্রোটিয়ারা।

জয়ের জন্য ৬১২ রানের টার্গেট ছিলো অস্ট্রেলিয়ার সামনে। শেষদিনে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে খেলতে নামে অজিরা। তবে, প্রোটিয়া পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী ব্যাটসম্যানরা। এদিন, স্কোরবোর্ডে আর ৩১ রান যোগ করতেই শেষ সাত উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১১৯ রানে ক্যাঙ্গারুরা অলআউট হলে ৪৯২ রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। দুই ইনিংসে ৯ উইকেট শিকার করে ম্যান অব দা ম্যাচ হয়েছেন ভারনন ফিল্যান্ডার। এর আগে দক্ষিণ আফ্রিকার ৪৮৮ ও ৩৪৪ রানের জবাবে প্রথম ইনিংসে ২২১ রানে অলআউট হয়েছিলো অস্ট্রেলিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ