তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান। ম্যাচসেরা হয়েছেন ফখর জামান ও সিরিজ সেরা বাবরা আজম।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২ রানের মাথায় চাদউইকের উইকেট হারায় সফরকারীরা। দ্বিতীয় উইকেটে মারলন স্যামুয়েলস ও আন্দ্রে ফ্লেচারের ৭২ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়।
সাদাব খান স্যামুয়েলসকে আউট করে এ জুটি ভাঙলে আবারো ধস নামে ক্যারিবীয় শিবিরে। এরপর মাত্র ৬ রান তুলতেই আন্দ্রে ফ্লেচার, ম্যাকার্থি ও রভম্যানের বিদায়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে দিনেশ রামদিনের ১৮ বলে ৪২ রানের ইনিংসে দেড়শ পার করে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে ফখর জামান ও বাবর আজমের চমৎকার জুটিতে ৫ ওভারে স্কোর বোর্ডে জমা করে ৬১ রান। এরপর হোসেন তালাত ও আলির ব্যাটে সহজেই জয়ের বন্দরে পৌছে টিম পাকিস্তান।