ইংলিশ প্রিমিয়ার লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোনালদোর জোড়া গোলে ইউভেন্টাসকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ইউভেন্টাসের ঘরের মাঠ তুরিনে ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায় গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ইউভেন্টাস। ৩৬ মিনিটে গোলের সুযোগ পেয়ে তা কজে লাগাতে পারেনি রিয়াল, সে সময়ে টনি ক্রুসের শট ইউভেন্টাসের ক্রসবারে লেগে চলে যায় মাঠের বাইরে। প্রথমার্ধের বিরতির কিছু আগে মাটিতে পড়ে গেলে হলুদ কার্ড দেখেন দিবালা।
বিরতি থেকে এসে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। তার দুই মিনিট পর দিবালা আবারো হলুদ কার্ড পেলে ১০ জনের দল হয়ে যায় ইউভেন্টাস। ৭০ মিনিটের কিছু পর রিয়ালের হয়ে গোল করেন মার্সেলো। শেষ ৩-০ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: