চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিল লিভারপুল। অল রেডরা জিতেছে ৩-০ গোলে।
অ্যানফিল্ডে খেলার প্র্রথম ৩১ মিনিটেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লিভারপুল। শক্তিশালী ম্যানসিটির বিপক্ষে মোহাম্মদ সালাহর গোলে লিড নেয় অল রেডরা। মৌসুমে নিজের ৩৮তম গোলের দেখা পান মিশরীয় স্ট্রাইকার। এর ৮ মিনিটের মধ্যে ২০ গজ দূর থেকে শট নিয়ে স্বাগতিকদের লিড দ্বিগুণ করেন অ্যালেক্স অক্সলেইড চেম্বারলেইন। আর মোহাম্মদ সালাহর ক্রসে হেড করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের ৩-০ গোলের জয় এনে দেন সাদিও মানে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: