খেলা

হুইলচেয়ার ক্রিকেটে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

হুইলচেয়ার ক্রিকেটে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
হুইলচেয়ার ক্রিকেটে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

হুইলচেয়ার ক্রিকেটে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। সিরিজনির্ধারণী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে মাত্র এক রানে হারলেও, পরের দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতেছে বাংলাদেশ দল।

হুইলচেয়ার ক্রিকেটের এই সিরিজে বিশ ওভারের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ এ সমতা ছিল। ফলে তৃতীয় ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। মুম্বাইয়ের গোরগাঁও স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ২০ ওভারে ১০১ রান করে ভারত। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন রমেশ।

বাংলাদেশের উজ্জ্বল ৪টি আর রাজন ৩টি উইকেট নেন। জবাবে মিঠুর ফিফটিতে সহজেই ১০২ রানের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অপরাজিত ২৪ রান আসে উজ্জলের ব্যাট থেকে। ৭ উইকেটে জিতে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।

দিল্লিতে শনিবার থেকে ভারত ও নেপালের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে লাল-সবুজরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ