খেলা

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবেন না স্মিথ

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক স্টিভ স্মিথ
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক স্টিভ স্মিথ

“যে কোনও মূল্যে আমি দেশের হয়ে খেলতে চাই”, এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক স্টিভ স্মিথ। গতকাল বুধবার স্মিথ এক টুইটের মাধ্যমে ভক্তদের কাছে এ কথাই জানিয়েছেন।

তিনি আরও বলেন, “ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে চাই না”।

দলের অধিনায়ক থাকাকালীন সব দায় নিজের ঘাড়ে নিয়েছি। বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে চাই না। এই সিদ্ধান্তের মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া যে বার্তা দিতে চেয়েছে, তা মাথা পেতে গ্রহণ করছি।

ডেভিড ওয়ার্নার বল বিকৃতির দায় স্বীকার করে নিলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তি প্রসঙ্গে ক্ষোভ উঠে এসেছিল তাঁর বক্তব্যে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করতে চান কিনা ওয়ার্নারকে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।

উল্লেখ্য, কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বল বিকৃতির অভিযোগ ওঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অধিনায়ক হিসাবে সব দায় কাঁধে নিয়ে বল বিকৃতির অভিযোগ অকপটে স্বীকার করেন স্টিভ স্মিথ। এর পর শাস্তি হিসাবে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে এক বছর এবং ব্যানক্রফ্টকে ৯ মাসের জন্য নির্বাসনে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে স্মিথকে শাস্তি হিসাবে শুধু মাত্র একটি ম্যাচ না খেলার নিষেধাজ্ঞা জারি করে আইসিসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ