খেলা

ইন্ডিয়ান উইমেন্স লিগ মাতাচ্ছেন বাংলাদেশের সাবিনা খাতুন

সাবিনা খাতুন
সাবিনা খাতুন

ইন্ডিয়ান উইমেন্স লিগ মাতাচ্ছেন বাংলাদেশের গোলমেশিন সাবিনা খাতুন— আবারো জোড়া গোল করেছেন তিনি।

মেঘালয়ের শিলংয়ে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দুই গোলে এবার ইন্দিরা গান্ধী অ্যাকাডেমিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সেথু এফসি। পাঁচ ম্যাচে ছয় গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটিও নিয়েছেন দখলে।

আগের ম্যাচেই ইন্ডিয়া রাশ সকার ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেছিলেন সাবিনা। পরের ম্যাচেই আবারো দুই গোল করেছেন বাংলাদেশি স্ট্রাইকার। সেথু এফসিকে পাঁচ ম্যাচে এনে দিয়েছেন টানা চতুর্থ জয়। জওহরলাল নেহরু স্টেডিয়ামে ক্যাপ্টেন ইন্দুমতির গোলে লিড নেয় তামিলনাড়ুর ক্লাব সেতু এফসি।

তবে বিরতির আগেই ইন্দিরা গান্ধী একাডেমি সমতা আনে প্রদীপার গোলে। বিরতির পর জ্বলে ওঠেন সাবিনা। দারুণ দুটি গোল করে সেথু এফসির জয় নিশ্চিত করেন তিনি। দ্বিতীয় গোলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ভারতের ফুটবল ফেডারেশনের ওয়েব সাইটেও রয়েছে গোলটির ভিডিও চিত্র। এ নিয়ে টানা চার ম্যাচে গোল করেছেন সাবিনা। এরমধ্যে টানা দুই ম্যাচে জোড়া গোল। মৌসুমে আর একটি ম্যাচ বাকী সাবিনাদের।

১০ এপ্রিল লিগে নিজেদের শেষ ম্যাচে সাবিনার সেথু এফসির প্রতিপক্ষে ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ