খেলা

গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে প্রথম পদক পেল বাকী

আবদুল্লাহ হেল বাকী
আবদুল্লাহ হেল বাকী

গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকী।

গেমসের চতুর্থ দিনে ১০ মিটার এয়ার রাইফেলে রূপা জিতছেন বাংলাদেশের এ শুটার।

বেলমোন্ট শুটিং সেন্টারে অল্পের জন্য স্বর্ণ জিততে পারেননি বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে তিনি ২৪৪ দশমিক ৭ স্কোর করেন।

আর স্বর্ণজয়ী অস্ট্রেলিয়ার ডেইন স্যাম্পসনের স্কোর করেন ২৪৫ দশমিক ৪। ব্রোঞ্জ জেতা ভারতের রবি কুমার অবশ্য অনেক পেছনে ছিলেন।

রবির স্কোর ছিল ২২৪ দশমিক ১। এবার অন্যান্য ডিসিপ্লিনে ব্যর্থ হলেও প্রত্যাশা অনুযায়ী শুটিং থেকেই পদক পেল বাংলাদেশে।

গত ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে শুটিংয়েই লাল-সবুজদের একমাত্র পদকটি জিতেন বাকী। সেবারও রূপা জিতেছিলেন তিনি। এবারও বাকীর কল্যাণেই প্রথম সাফল্য পেল বাংলাদেশ।

এদিকে, একই ইভেন্টে বাংলাদেশের অন্য শুটার রাব্বি হাসান মুন্না সেরা আটে জায়গা করতে পারেননি।

এ পর্যন্ত ২৩ স্বর্ণ, ১৯ রূপা ও ২১টি ব্রোঞ্জ পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৫ স্বর্ণ, ১৪ রূপা ও ৬ ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। এছাড়া ৬ স্বর্ণ এবং দুটি করে রূপা ও ব্রোঞ্জ পদক নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ