জার্মান লিগের টানা ষষ্ঠ শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ।
অগসবার্গের বিপক্ষে ৪-১ গোলের জয়ে ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগা টাইটেল নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা।
বাভারিয়ান ডার্বি জিতে লিগের পাঁচ ম্যাচ বাকি থাকতেই ইয়ুপ হেইঙ্কসের শিষ্যরা জার্মান লিগের টাইটেল জিতে নেয়।
অগসবার্গের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও তোলিসো, রদ্রিগেজ, রবেন ও ওয়্যাগনার বায়ার্নের হয়ে গোল করেন। ৪-১ গোলের জয়ে জার্মান লিগের ২৮তম শিরোপা জয় নিশ্চিত হয়েছে মিউনিখের ক্লাবটির।
এ উপলক্ষে রেপ্লিকা ট্রফি দিয়ে এরই মধ্যে এক দফা উদযাপন সেরে নিয়েছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: