লিওনেল মেসির হ্যাটট্রিকে স্প্যানিশ লিগে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করলো বার্সেলোনা।
লেগানেসকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা।
মেসির জাদুতে ১৯৭৯-৮০ মৌসুমে রিয়াল সোসিয়েদাদের গড়া রেকর্ড ছুঁতে কষ্ট হয়নি বার্সার। ৩০ গজ দূর থেকে নেয়া অসাধারণ ফ্রি-কিকে লিগ লিডারদের লিড এনে দেয়ার পর বিরতির আগেই ফিলিপে কতিনিয়োর পাস থেকে বার্সার লিড দ্বিগুণ করেন আর্জেন্টাইন সুপারস্টার।
লেগানেসের নাবিল এল ঝার দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও তাতে বার্সেলোনার রেকর্ড গড়তে কোনো অসুবিধা হয়নি।
ওসমানে ডেম্বেলের পাস থেকে ক্যারিয়ারের ৪৫তম হ্যাটট্রিক তুলে নেন মেসি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: