স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার ম্যাচের প্রথম থেকেই আক্রমণ চালাতে থাকে দুই দল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ।
সে সময় রিয়াল বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩ মিনিটে গ্যারেথ বেলের ক্রস থেকে গোল করে বার্নাব্যুর দর্শকদের উল্লাসে ভাসান ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ৩ মিনিট পর গোল করে সমতায় ফেরে অতিথিরা।
তবে শেষ পর্যন্ত গোলের চেষ্টায় মরিয়া থাকলেও ম্যাচে আর গোল না হওয়াতে ১-১ সমতা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় অপেক্ষাকৃত শক্তিশালী রিয়ালকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: