এএফসি কাপ ম্যাচে কাল-বুধবার ভারতের মিজোরামের আইজল এফসির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের আবাহনী।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এখন ভারতের গৌহাটিতে রয়েছেন।
গুরুত্বপূর্ণ এ ম্যাচকে সামনে রেখে অনুশীলনও করেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
এশিয়ার অন্যতম মর্যাদার এ টুর্নামেন্ট খেলতে প্রায় পুরো শক্তি নিয়েই মাঠে নামবে আবাহনী।
দলে ফিরেছেন ইনজুরি ও সাসপেন্ড থেকে ফিরে আসা ইমন বাবু ও সানডে চিজোভা।
ভারতের পেশাদার ফুটবল লিগ-- আই লিগে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল আইজল এফসি।
এ ম্যাচে জয় নিয়ে আশাবাদী আবাহনীর কোচ ও খেলোয়াড়রা। তবে এর আগে এএফসি কাপের ই গ্রুপের প্রথম দুই ম্যাচেই হেরেছে আকাশি-হলুদ জার্সিধারীরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: