খেলা

অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের ঘটনা সবাই জানত: ফ্লিনটফ

অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের ঘটনা
অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের ঘটনা

অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের পরিকল্পনা মাত্র তিন জন জানার বিষয়টি অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন অ্যান্ড্রু ফ্লিনটফ।

সাবেক ইংলিশ পেসার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

টেম্পারিংয়ে জড়িতদের প্রতি-সমালোচনাকারীদেরও এক হাত নিয়েছেন তিনি।

ফ্লিনটফ জানান, অস্ট্রেলিয়া দলের সবাই বল টেম্পারিংয়ের বিষয়টি জানতেন না এটা তিনি ভাবতেই পারেন না।

তিনি বলেন, ক্রিকেটে বল খুবই গুরুত্বপূর্ণ। কাজেই কেউ বল নিয়ে কিছু করতে চাইলে সাধারণত দলের অন্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়ে থাকে।

বল টেম্পারিংয়ের ঘটনা অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন এই ইঙ্গিত দিয়েই ক্ষান্ত হননি ফ্লিনটফ।

স্মিথ-ওয়ার্নারদের সমালোচকদের কাঁচের ঘরে থেকে অন্যের দিকে পাথর না ছোঁড়ার পরামর্শও দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ফাস্টবোলার।

কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা করে স্মিথ-ওয়ার্নার একবছর আর ব্যানক্রফ্ট নয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ