খেলা

আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

প্যাট কামিন্স
প্যাট কামিন্স

আইপিএল থেকে ছিটকে গেলেন আরো এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার— পিঠের চোটে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এ মৌসুমে খেলতে পারবেন না প্যাট কামিন্স।

আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপারকিংসের বিপক্ষে খেলতে পারেননি ২৪ বছর বয়সী এ পেসার।

ইনজুরির কারণে জুনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়তে পারেন কামিন্স।

টানা তের টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তিনি। সবশেষ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ২৩ উইকেট নেয় অজি এ পেসার।

চোটের কারণে কামিন্সের আগে আইপিএল থেকে বাদ পড়েন অজি পেসার মিচের স্টার্ক। এছাড়া বল টেম্পারিংয়ের জেরে এবারের আইপিএলে নিষিদ্ধ হওয়ায় নেই স্মিথ ও ডেভিড ওয়ার্নারও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ