খেলা

চ্যাম্পিয়ন্স লিগ: কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলো বার্সা

বার্সেলোনা
বার্সেলোনা

টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলো বার্সেলোনা। প্রথম লেগে ৪-১ গোলে এগিয়ে থাকার পরও, শেষ আটের দ্বিতীয় লেগের রোমার কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছেন মেসিরা। দুই লেগ মিলে ৪-৪ গোলে সমতা থাকলেও, বার্সার মাঠে করা অ্যাওয়ে গোলের সুবাদে শেষ চারের টিকেট পায় রোমা।

রোমার মাঠে ম্যাচের শুরুতেই পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি মেসি-সার্জিও। এর কিছুক্ষণের মধ্যে ম্যাচের ষষ্ঠ মিনিটে এডিন জেকোর গোল এগিয়ে নেয় রোমাকে। এরপর মেসিকে হুয়ান জেসাস ফাউল করলে, ফ্রি কিক পায় বার্সা। ২৫ গজ দূর থেকে শট নিয়েও গোল করতে পারেনি মেসি। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় রোমা।

দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ড্যানিয়েল ডি রসির গোলে ব্যবধান দ্বিগুন করে রোমা। ম্যাচের শেষদিকে মানোলাসের গোলে রোমা কাখাঙ্ঘিত সেমিফাইনালের দেখা পায়।

একইসঙ্গে ট্রেবল জয়ের আশা ভেঙ্গে যায় লা লিগার শীর্ষে থাকা বার্সার। রোমা এর আগে ১৯৮৪ সালে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় শেষ সেমিফাইনালে উঠেছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ