খেলা

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুল

লিভারপুল
লিভারপুল

দশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো লিভারপুল। শেষ আটের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে অল রেডরা জিতেছে ২-১ গোলে। দুই লেগ মিলে ৫-১ অ্যাগ্রিগেটে শেষ চারের টিকেট কেটেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

অ্যানফিল্ডে প্রথম লেগ ৩-০ গোলে হারায় সেমিফাইনালে ওঠা কঠিন ছিল ম্যানসিটির জন্য। ফিরতি লেগে তাই শিষ্যদের কাছ থেকে নিঁখুত পারফরম্যান্স চেয়েছিলেন গার্দিওলা। গুরুর নির্দেশ অনুয়ায়ী ইতিহাদ স্টেডিয়ামে খেলা শুরুর দুই মিনিটের মধ্যে রাহিম স্টারলিংয়ের সহায়তায় গোল করেন গ্যাব্রিয়েল জেসুস।

এরপর বার্নার্ন্ডো সিলভার শট পোস্টে লাগে। কিন্তু লিরয় সানের গোল অফসাইডে বাতিল হলে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন গার্দিওলা। সিটি বসকে ম্যাচের বাকীটা দেখতে হয়েছে স্ট্যান্ড থেকে।

গুরুর শাস্তি পাওয়ায় খেই হারিয়ে ফেলে সিটিজেনরা। সুযোগটা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে লিভারপুলকে দুটি অ্যাওয়ে গোল উপহার দেন মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনো। ২-১ গোলের জয়ে শেষ চারে উঠে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ