খেলা

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

ইউভেন্টাসের কাছে হেরেও শেষ মুহূর্তের পেনাল্টিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইউভদের বিপক্ষে ৩-১ গোলে হারলেও, ইনজুরি টাইমে রোনালদোর স্পটকিকে ৪-৩ অ্যাগ্রিগেটে শেষ চারের টিকেট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আগের দিনই রোমার কাছে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। একদিন পরই আরেক ইতালিয়ান ক্লাব প্রায় বিদায় করে দিচ্ছিল রিয়াল মাদ্রিদকে। ইউভেন্টাসের মাঠে রোনালদো নৈপুণ্যে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছিল জিদানের দল।

তবে ফিরতি লেগে মারিও মানজুকিচের দুই গোল প্রথমার্ধেই বিপদে ফেলে দেয় রিয়ালকে। ব্লেইজ মাতুইদির দ্বিতীয়ার্ধে গোলে জিদানের শিষ্যরা যখন কোণঠাসা, তখন শেষ মূহুর্তের নাটকে বেঁচে যায় মাদ্রিদের ক্লাবটি। খেলার শেষপ্রান্তে লুকাস ভাসকেসকে ডি-বক্সের ভেতর বেনেশিয়া ফাউল করলে পেনাল্টি পায় স্প্যানিশ জায়ান্টরা।

রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় তর্কে জড়িয়ে লাল কার্ড পান ইউভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আর ৯৭ মিনিটে স্পটকিক থেকে মৌসুমে নিজের ৪১তম গোল করে রিয়ালকে শেষ চারের টিকেট এনে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো রোনালদো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ