আইপিএলে নিজেদের প্রথম মুখোমুখিতে মোস্তাফিজের অসাধারণ বলিংয়ের পরও সাকিবের হায়দ্রাবাদের কাছে হারলো মুম্বাই ইন্ডিয়ান্স।
প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৭ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান করেন ৪৫ রান। ব্যাট হাতে সাকিব করেন ১২ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও জয়ের পথে ছিলো হায়দ্রাবাদ।
তবে ১৯তম ওভারে মুস্তাফিজের দুর্দান্ত বলিংয়ে জয়ের সুবাস পাচ্ছিলো মুম্বাই। কিন্তু দিপক হুদা ও স্ট্যানলেকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ উইকেটে জয় পায় সানরাইজার্স হায়দ্রাবাদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: