খেলা

গোল্ড কোস্টে ব্রোঞ্জের লড়াইয়ে হারলো শিরিন

গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে
গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে

গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জের লড়াইয়ে হারলেন বাংলাদেশের শিরিন আক্তার। ৬৮ কেজি ফ্রিস্টাইল রেসলিংয়ে ভারতের দিব্যা কাকরানের কাছে মাত্র ৩৬ সেকেন্ডে হেরে যান শিরিন।

কারারা স্পোর্টস অ্যারিনায় শিরিনের দুই কাঁধ ম্যাটে চেপে ধরে ভিক্টরি বাই ফল পেয়ে যান কাকরান। ২৯ বছর বয়সী শিরিন তখন ৪-০ টেকনিক্যাল পয়েন্টে পিছিয়ে ছিলেন।

এর আগে সেমিফাইনালে গ্লাসগো কমনওয়েলথে স্বর্ণজয়ী কানাডার ড্যানিয়েল ল্যাপেজের কাছে শিরিন হারেন টেকনিক্যাল সুপিরিওরিটিতে। ফ্রিস্টাইল রেসলিংয়ে প্রতিপক্ষের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেলে টেকনিক্যাল সুপিরিওরিটি বিজয়ী ঘোষণা করা হয়।

এদিকে, বেলমন্ট শুটিং সেন্টারে মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের বাছাই থেকেই বাদ পড়েন বাংলাদেশের শারমিন শিল্পা ও সুরাইয়া আক্তার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ