এখনই রাজনীতিতে নাম লেখাচ্ছেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতীয় গণমাধ্যম পিটিআই'কে এ তথ্য জানিয়েছেন তিনি।
গেলো ২ মার্চ প্রধানমন্ত্রীর আমন্ত্রনে গণভবনে যান সাকিব আল হাসান। এরপর ২৭ মার্চ সাকিব রাষ্ট্রপতির সঙ্গে ডিনারে সপরিবারে বঙ্গভবনে যান। কিছুদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক
রাশেদ রহমানের সমর্থনে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের গণসংযোগে দেখা গিয়েছিলো এ অলরাউন্ডারকে। এরপর গুঞ্জন ওঠে রাজনীতিতে নাম লেখাচ্ছেন সাকিব।
তবে পিটিআইকে তিনি জানিয়েছেন এখনই রাজনীতি করবেন না। তবে ভবিষ্যতের কথা বলা যায় না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: