এক দশমিক এক আট দুই বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে সেভেন নেটওয়ার্ক ও ফক্স স্পোর্টসের সঙ্গে ছয় বছরের সম্প্রচার চুক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টাকার অঙ্কে যা সাত হাজার ছয়শ কোটিরও বেশি।
এর আগে চ্যানেল নাইন ও টেনের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে ৬০০ মিলিয়ন ডলার পেয়েছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্প্রতি বল টেম্পারিং কেলেঙ্কারির পর অনেকে ধারণা করেছিলেন, নতুন সম্প্রচার চুক্তিতে হয়তো খুব একটা অর্থের পরিমান বাড়বে না।
তবে সেই ধারণা ভুল প্রমানিত হলো— ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়া জাতীয় পুরুষ ও নারী দলের খেলা এবং ঘরোয়া ক্রিকেট দেখাবে সেভেন নেটওয়ার্ক ও ফক্স স্পোর্টস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: