আফগানিস্তানের বিপক্ষে ভারতের দেরাদুনের পরিবর্তে হায়দারাবাদ অথবা কলকাতায় সিরিজ খেলতে চায় বাংলাদেশ। এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রতিকুল কন্ডিশন এবং যাতায়াত ব্যবস্থায় জটিলতা থাকায় দেরাদুনে খেলতে আগ্রহী নয় বাংলাদেশ। এ সিরিজটি যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি হিসেবে খেলা। তাই ক্যারিবীয়দের মতো কন্ডিশনে খেলতে চায় টাইগাররা। এ কথা বলেছেন বিসিবি সভাপতি।
আগামী জুনের প্রথম সপ্তাহেই আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পুর্নাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবে টাইগাররা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: