খেলা

আইপিএল: বিরল রেকর্ডে সাকিব

আইপিএল: বিরল রেকর্ডে সাকিব
আইপিএল: বিরল রেকর্ডে সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিরল রেকর্ডের মালিক হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশি অলরাউন্ডার একই ম্যাচে দুটি উইকেট, দুটি ক্যাচ ও ২৫ রানের বেশি করার কৃতিত্ব দেখিয়েছেন। এর আগে সৌরভ গাঙ্গুলি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, জেপি ডুমিনি, আন্দ্রে রাসেল ও বেন স্টোকস ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের মঞ্চে এ রেকর্ড গড়েছেন।

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের একমাত্র খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়েন সাকিব।

নিজের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইন ও ক্রিস লিনকে সাজঘরে পাঠান তিনি। ফিফটির কাছে যেয়েও ৩৪ বলে ৪৯ রান করে সাকিবের বলে তাকেই ক্যাচ দিয়ে ফেরেন লিন।

এছাড়া শুভমান গিলের ক্যাচও লুফে নেন টাইগার অলরাউন্ডার। ব্যাট হাতেও ছিলেন সফল। ২১ বলে এক ছক্কা ও দুই চারে করেন ২৭ রান।

হায়দরবাদের ৫ উইকেটের জয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনদিকেই সেরা ছিলেন সাকিব। যদিও তাকে ম্যাচসেরার পুরস্কার দেয়া হয়নি।

এদিকে, মুস্তাফিজের হিসেবী বোলিংয়ের পর আবারো শেষ ওভারে হেরেছে মুম্বাই। ৪ ওভারে ২৫ রান দিয়ে গৌতম গম্ভীরের উইকেট নেন কাটার মাস্টার।

তবে বিশতম ওভারে মুম্বাইকে জেতাতে পারেননি তিনি। শেষ বলে ৭ উইকেটে জিতে দিল্লি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ