স্প্যানিশ লিগে এককভাবে সবচেয়ে বেশি ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে বার্সেলোনা।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে লিগ লিডাররা।
নিজেদের মাঠেই রোমার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বার্সা। সেই দুঃখ ভুলে আপাতত লা লিগার টাইটেল জয়েই মন দিয়েছে ভালভারদের শিষ্যরা।
ফিলিপে কতিনিয়োর পাস পেয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সাকে প্রথম লিডটি এনে দেন সুয়ারেজ। এরপর কতিনিয়োর কর্ণার থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল উমতিতি।
সহজ জয়ের পথে এগুতে থাকা বার্সাকে শেষদিকে ভয় পাইয়ে দেয় ভ্যালেন্সিয়া। দানি পারেহোর পেনাল্টিতে ব্যবধান কমানোর পর বার্সার গোলকিপার টের-স্টেগেনের ভুলে দারুণ পজিশনে বল পেয়ে যান ভ্যালেন্সিয়ার কার্লোস সোলার। তবে রদ্রিগোর শট বাঁচিয়ে ক্ষতি পুষিয়ে দেন এ জার্মান গোলরক্ষক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: