শিরোপা নিশ্চিতের পরেও জার্মান লিগ জিতেছে বায়ার্ন মিউনিখ। বোরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে পিছিয়ে পড়েও ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।
আগের ম্যাচেই জার্মান লিগের টানা ষষ্ঠ শিরোপা জয় নিশ্চিত হয়েছে। কাজেই লিগের বাকি ম্যাচগুলো বাভারিয়ানদের জন্য নিয়ম রক্ষার। তাই প্রথম সারির একাধিক খেলোয়াড়কে বিশ্রামে রেখেই একাদশ সাজান বায়ার্ন বস ইয়ুপ হেইঙ্কস। ফলস্বরূপ খেলার নয় মিনিটের ভেতর জোসিপ ডরমিকের শটে লিড নেয় মুনশেনগ্ল্যাডবাখ।
তবে থমাস মুলারের ক্রস থেকে দুবার বল জালে জড়িয়ে বায়ার্নকে বিরতির আগেই লিড এনে দেন স্যান্ড্রো ওয়্যাগনার। দ্বিতীয়ার্ধে থিয়াগো আলকান্ত্রার কাছ থেকে নেয়া শটের পর, ২০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন ডেভিড আলবা। শেষদিকে বায়ার্নের পঞ্চম গোলটি করেন রবার্ট লেভানদস্কি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: