খেলা

চ্যাম্পিয়নদের উড়িয়ে দিল পিএসজি

চ্যাম্পিয়নদের উড়িয়ে দিল পিএসজি
চ্যাম্পিয়নদের উড়িয়ে দিল পিএসজি

জিতলেই চ্যাম্পিয়ন-এ সমীকরণ নিয়ে খেলতে নামা পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি মোনাকো। জিওভানি লো সেলসো ও আনহেল দি মারিয়ার জোড়া গোলে গতবারের চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছে প্যারিসের ক্লাবটি।

সাবেক চ্যাম্পিয়নদের কাছ থেকে শিরোপা পুনরুদ্ধার করার নেশা যেন পিএসজিকে পেয়ে বসল। মোনাকোর জালে গুনে গুনে উনাই এমেরির দল গোল দিল ৭টি। বিপরীতে খেয়েছে মাত্র একটি গোল। এর আগে নেইমার থাকতে এমন বড় বড় জয় পেয়েছে পিএসজি।

প্রথমার্ধে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়া উনাই এমেরির দল ৭-১ ব্যবধানে জিতে লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধার করেছে।

এ জয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে মুকট ফিরে পেল পিএসজি। শেষ ছয় বছরে পঞ্চম এবং সব মিলিয়ে সপ্তম লিগ শিরোপা জিতেছে দলটি।

ম্যাচের চতুর্দশ মিনিটে দানি আলভেসের বাড়ানো বল লক্ষে পৌঁছে দিয়ে পিএসজিকে এগিয়ে নেন লো সেলসো। তিন মিনিট পর জোরালো হেডে ব্যবধান দ্বিগুণ করেন দলটির উরুগুইয়ান ফরোয়ার্ড এদিনসন কাভানি।

২০তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় পিএসজি। কাভানির বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়া।

সাত মিনিট পর মোনাকোর ম্যাচে ফেরার আশা অনেকটাই শেষ হয়ে যায়। স্বদেশি হাভিয়ের পাস্তোরের বাড়ানো বল নিখুঁত হেডে ঠিকানায় পৌঁছে স্কোরলাইন ৪-০ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার লো সেলসো।

প্রথমার্ধের শেষ দিকে রনি লোপেসের গোলে ব্যবধান কমায় মোনাকো।

৫৮তম মিনিটে পাস্তোরের বাড়ানো বল তার স্বদেশি দি মারিয়া লক্ষ্যে পৌঁছে দিলে আরও কোণঠাসা হয়ে পড়ে মোনাকো। ৭৬তম মিনিটে রাদামেল ফালকাও আত্মঘাতী গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। ৮৬তম মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইউলিয়ান ড্রাক্সলার।

৩৩ ম্যাচে ২৮ জয় ও তিন ড্রয়ে ৮৭ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল পিএসজি। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোনাকো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ