খেলা

অপ্রত্যাশিতভাবে হেরেছে ম্যানচেষ্টার ইউনাইটেড

ম্যানচেষ্টার ইউনাইটেড
ম্যানচেষ্টার ইউনাইটেড

ইংলিশ লিগে শিরোপা জয় সময়ের ব্যাপার ছিল ম্যানচেস্টার সিটির। পরের ম্যাচে সোয়ানসিটিকে হারালেই শিরোপা যেত ম্যান সিটির ঘরে। তবে তার আগেই দুর্বল ওয়েস্টব্রমের কাছে হরে গার্দিওয়াকে শিরোপা তুলে দিলেন মরিনিয়ো। তলানির দল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের কাছে ১-০ গোলে অপ্রত্যাশিতভাবে হেরেছে ম্যানচেষ্টার ইউনাইটেড।

লিগ রানার ম্যানইউর এই হারে ১৬ পয়েন্টে এগিয়ে থাকা গার্দিওলার দল ম্যানসিটির শিরোপা নিশ্চিত হয়ে গেছে। বার্সেলোনা ও বায়ার্নমিউনিখের সাবেক কোচ গার্দিওলা স্প্যানিশ লা লিগা ও জার্মান বুন্দেসলিগা জয়ের পর জিতলেন ইংলিশ প্রমিমিয়ার লিগও।

রোববার ম্যাচে বল দখলে ইউনাইটেড এগিয়ে থাকলেও প্রথমার্ধের সেরা সুযোগ পায় ওয়েস্ট ব্রুম। তবে ইংলিশ মিড ফিল্ডার জেইক লিভারমোরের সে প্রচেষ্টা রুখে দেন দাভিদ দে হেয়া। বিরতির আগে স্বাগতিকরা মোট দুটি সুযোগ পেলেও গোল রক্ষক বেন ফস্টারকে পরাস্ত করে গোল আদায় করতে পারেননি রোমেলু লুকাকু ও আলেক্সিস সাঞ্চেস।

বিরতির পর ৬৬ মিনিটে লুকাকুর আরেকটি প্রচেষ্টা ফিকে করে দেন ইংলিশ গোল রক্ষক ফস্টার। তবে তার কিছুক্ষন পরেই উল্টো গোল খেয়ে বসে ইউনাইটেড।

লিগে টানা পাচ জয়ের পর জয়ের পর হারের স্বাদ পাওয়া ইউনাইটেড ৩৩ ম্যাচে ২২ জয় ও পাচ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে আর শীর্ষে থাকা ম্যানচেষ্টার সিটির পয়েন্ট ৮৭।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ