স্প্যানিশ লা লিগায় মালাগাকে হারিয়ে ভ্যালেন্সিয়াকে টপকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
মুল একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনেই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, লুকা মাদ্রিচের মত খেলোয়াড়রা ছিলেন স্কোয়াডের বাইরে। তবে প্রতিপক্ষের মাঠে লিড বেশী সময় নেয়নি রিয়াল। ২৯ মিনিটেই দারুণ এক ফ্রি কিক থেকে গোল করেন ইস্কো। ৫৩ মিনিটে গোল ব্যবধান দ্বিগুন করে রিয়াল।
ম্যাচের যোগ করা সময়ে গোল করে শুধুই পরাজয়ের ব্যবধান কমিয়েছে স্বাগতিক মালাগা। এ জয়ে ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লীগ রেসে তিনে রিয়াল মাদ্রিদ। ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো।আর ৮২ পয়েন্ট নিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে আছে জায়ান্ট বার্সালোনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: